শিরোনামঃ-

» বিশ্ব সুন্নী আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদে আজম সম্মেলন

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ঈদে আজম উদযাপন উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে এক সম্মেলনে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

সিলেট শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইফতেখার হোসাইন শামীমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার মুরাদ আলম।

Manual4 Ad Code

বিশেষ বক্তার বক্তব্য রাখেন- বিশ্ব সুন্নী আন্দোলন সিলেটের সাংগঠনিক সচিব হাসান মাসুদ, প্রধান সংগঠক শাহীন মিয়া, শাহনেওয়াজ , যুগ্ম-সদস্য সচিব হীরন লাল শিকদার, আফজাল উদ্দিন নিশাত, জান্নাত উম্মে।

এসময় উপস্থিত ছিলেন- বদিউল আলম, নিশাত তাছমিন, তানজিনা তিতি, ইঞ্জিনিয়ার নুরজাহান বেগম, মিরাজুল ইসলাম, হাসান, শেখ সাদী, বিউটি আক্তার লিলি, মিলি প্রমুখ।

Manual6 Ad Code

সম্মেলনে বক্তারা বলেন- দয়াময় আল্লাহতায়ালার সম্পর্ক ও বন্ধনে অপরিহার্য্য অবলম্বন হিসেবে সর্বগুন-সর্বজ্ঞান-সর্বকল্যাণের উৎস রূপে দুনিয়ায় আল্লাহ তায়ালার মহাসত্ত্বার পবিত্র নুর প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন সত্য- জীবন ও মানবতার অতুলনীয় মহা ঈদ ঈদে আজম।

Manual7 Ad Code

বক্তারা বলেন- প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন স্বয়ং আল্লাহ তায়ালার নিজেকের প্রকাশ করা এবং মানবমন্ডলীর সাথে আল্লাহ তালায়ার সংযোগ ও বন্ধন তৈরী করা।

Manual7 Ad Code

বক্তারা আরো বলেন- ঈমান দ্বীন নাজাতের প্রবাহধারা রক্ষায়, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য স্বাধীনতা, অধিকার, মর্যাদা, সমৃদ্ধি নিরাপত্তা ও জীবনের আলোকদিশা প্রদান, সকল অপশক্তি থেকে মুক্তির লক্ষ্যে এ মহান শুভাগমন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031