শিরোনামঃ-

» রামপালের ড্রেজিংয়ে হুমকিতে পড়বে জলজ প্রাণী

প্রকাশিত: ১০. জুন. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহনের জন্য যে ড্রেজিং করতে হবে, এতে ওই এলাকার মাছসহ জলজ প্রাণীদের বৃদ্ধি ও বেঁচে থাকা হুমকিতে পড়বে। দুই বিদেশি বিজ্ঞানীর এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

Manual4 Ad Code

দুই বিদেশি বিজ্ঞানী ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার্য কয়লা পরিবহন ও নদী ড্রেজিং পরিকল্পনার পরিবেশগত প্রভাব’ শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেন।

Manual7 Ad Code

তাঁরা হলেন- ইউএসএর মন্টানা বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ক্লায়েন্ডল ও অস্ট্রেলিয়ার জন ব্রুডি। ওই প্রতিবেদনে আরও বেশ কিছু প্রভাবের কথা বলা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন- পরিবেশ বিশেষজ্ঞ আনোয়ার হোসেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অধ্যাপক এম এম আকাশ, বদরুল ইমাম, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930