শিরোনামঃ-

» ঈদে যাত্রী ভোগান্তি বন্ধে ভিজিল্যান্স টিম কাজ করবে : যোগাযোগমন্ত্রী

প্রকাশিত: ২৯. মে. ২০১৭ | সোমবার


Manual7 Ad Code

ডেস্ক সংবাদঃ ঈদে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী এলাকায় ভিজিলেন্স টিম গঠন করা হবে জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- এই টিম যাত্রী ভোগান্তি আছে কি না, সেটিও দেখভাল করবে।

Manual6 Ad Code

সোমবার (২৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) বৈঠকের পর এ কথা জানান তিনি।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, যানবাহন চলার সুবিধার্থে ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।

Manual8 Ad Code

মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে পোশাক কারখানাগুলো আলাদা আলাদা দিনে ছুটি ও খোলার তারিখ ঘোষণার অনুরোধ জানানো হয়েছে।

বিশেষ করে কাঁচপুর, গাজীপুর, টঙ্গী, কোনাবাড়ি ও চন্দ্রা এলাকার পোশাক কারখানায় এভাবে ছুটি ঘোষণা করা হলে যানজট কমবে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন- এ ছাড়া ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহন ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের জন্য আনসার নিয়োগ করা হবে।

কিছু কিছু জায়গায় ক্যামেরা স্থাপন করা হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএকে অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930