শিরোনামঃ-

» কারাগারে শিক্ষক শ্যামল কান্তি

প্রকাশিত: ২৪. মে. ২০১৭ | বুধবার

Manual3 Ad Code

ডেস্ক সংবাদঃ ধর্মীয় অবমাননার অভিযোগে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় সংবাদ শিরোনাম হওয়া নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একটি ঘুষের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

Manual1 Ad Code

পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত বুধবার (২৪  মে) সকালে শ্যামলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর বিকালে এই শিক্ষক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক অশোক কুমার দত্ত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান খবরের সত্যতা নিশ্চিত করেন।

ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে আসা শ্যামল কান্তি ভক্ত বুধবার (২৪  মে) আদালতে সাংবাদিকদের বলেন- তাকে চাপে রাখতে প্রভাবশালী এক ব্যক্তির নির্দেশে ষড়যন্তমূলকভাবে ওই মামলা করা হয়েছে।

Manual1 Ad Code

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গত বছরের ১৩ মে তারই স্কুলে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে শারীরিক নির্যাতন ও কান ধরে উঠ-বস করানোর ঘটনা ঘটে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে।

ওই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হলে সেলিম ওসমান সংবাদ সম্মেলন করে বলেন, শিক্ষককে নয়, নাস্তিককে শাস্তি দেয়া হয়েছে।

Manual4 Ad Code

এরপর ঐ বছর ২৭ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীকে মারধর ও শিক্ষক মোর্শেদাকে এমপিওভুক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে তিনটি মামলার আবেদন নারায়ণগঞ্জের আদালতে জমা পড়ে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31