শিরোনামঃ-

» সিলেট জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন; ১নং ওয়ার্ডে মোহাম্মাদ শাহানুর বিজয়ী

প্রকাশিত: ২৩. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা পরিষদের নির্বাচন অবশিষ্ট  সকল ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদান শেষ হয়।

Manual1 Ad Code

১নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতাকারী হলেন- আজাদ আহমদ, এ টি এম এ হাসান জেবুল, জাবেদুল ইসলাম  দিদার, ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল  হানিফ কুটু, মোহাম্মদ বিলাল খান, মোহাম্মদ শাহানুর, মো. আলী আহমদ, মো. তাইনুল ইসলাম (আছলাম), মো. মুছাদ্দিক আহমদ, রজত কান্তি গুপ্ত, লায়েক আহমদ চৌধুরী এর মধ্যে মোহাম্মদ শাহানুর ২৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Scan0008 copy১নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০৫ জন। ৪ জন প্রবাসে থাকায় ১০১ জন ভোট প্রয়োগ করেন।

Manual7 Ad Code

প্রতিদ্বন্ধীতাকারী আজাদ আহমদ পেয়েছেন ১টি ভোট, তাঁর প্রতীক অটোরিক্সা। এ টি এম এ হাসান জেবুল পেয়েছেন ২৩ ভোট, তাঁর প্রতীক বক। জাবেদুল ইসলাম  দিদার পেয়েছেন ০ ভোট, তাঁর প্রতীক হাতি। ফারুক আহমেদ পেয়েছেন ৬ ভোট, তাঁর প্রতীক উটপাখি। মোহাম্মদ আব্দুল  হানিফ কুটু পেয়েছেন ২ ভোট, তাঁর প্রতীক বেহালা। মোহাম্মদ বিলাল খান পেয়েছেন ২ ভোট, তাঁর প্রতীক ক্রিকেট ব্যাট। মোহাম্মদ শাহানুর পেয়েছেন ২৭ ভোট, তাঁর প্রতীক তালা। মো. আলী আহমদ পেয়েছেন ২ ভোট, তাঁর প্রতীক টিউবওয়েল। মো. তাইনুল ইসলাম (আছলাম) পেয়েছেন ১ ভোট, তাঁর প্রতীক টিফিন ক্যারিয়ার। মো. মুছাদ্দিক আহমদ পেয়েছেন ২৩ ভোট, তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। রজত কান্তি গুপ্ত পেয়েছেন ২ ভোট, তাঁর প্রতীক ঘুড়ি। লায়েক আহমদ চৌধুরী পেয়েছেন ১২ ভোট, তাঁর প্রতীক ঢোল।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031