শিরোনামঃ-

» পাঁচশত বছর পর খাজা ওসমান লোহানীর সমাধি স্থল চিহ্নিতকরণ

প্রকাশিত: ২০. মে. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধিঃ প্রায় পাঁচশত বছর পর আফগান রাজা খাজা ঈশা খাঁর লোহানীর (রঃ) পুত্র বীর পাঠান হযরত খাজা ওসমান খান লোহানী (রঃ) এর সমাধী স্থল চিহ্নিত করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার রাত ১০ টার দিকে কমলগঞ্জ উপজেলার পতনউষার ওসমানগড় গ্রামে এই সমাধি স্থলটি সনাক্ত করা হয়। খাজা ওসমান খানের বাড়ির পশ্চিম প্রান্তে প্রাচীন এই সমাধিটি পুনরুদ্ধার করা হল। বীর পাঠান খাজা ওসমান খান স্মৃতি বাস্তবায়ন পরিষদের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে এই ঐতিহাসিক সমাধী স্থলটি চিহ্নিতকরণ করা হয়।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী সাহেব কিবলা (রঃ) এর অন্যতম খলিফা রাহনুমায়ে শরীওয়াত ওয়াত তরীকত প্রিন্সিপাল আল্লামা শোয়াইবুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ মিছির মিয়া, সাবেক মেম্বার ওয়াজিদ উল্লাহ, ইয়ামিছ উল্লাহ, সবুর মিয়া, রহিম আলী, ফজিলাত খান, মোঃ আনোয়ার খান, মাওলানা ওলীয়ুর রহমান, মাওয়ানা দিলু মিয়া। পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মাওলানা গাজী মোঃ সিরাজুল ইসলাম ছুরুকী  (লোহানী), সাধারণ সম্পাদক মোঃ ফজিলত খান, সাংগঠনিক সম্পাদক মোঃ লায়েখ খান, প্রচার সম্পাদক শাহীন আহমদ, মোঃ রফিক মিয়া, এরশাদ আলী, মুকিত খান, মোঃ সুমন খান, কনা মিয়া, জুনেদ খান, সফর আলী, বিল্লাল আহমদ, মোস্তাফিজুর রহমান টিটু, মোঃ ছালেহ খান, গৌউছ মিয়া, শাহীন আহমদ, আব্দুল আলীম, শাহীন আহমদ প্রমুখ। তাছাড়াও এলাকার নবীন ও প্রবীন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930