শিরোনামঃ-

» হাইকোর্টে রিট খারিজ, আইনী কোন বাঁধা নেই; শনিবার অনুষ্ঠিত হবে এসসিসিআই নির্বাচন

প্রকাশিত: ১৮. মে. ২০১৭ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আগামী শনিবার (২০ মে) ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট পিটিশন নম্বর- ৬৯১৩/২০১৭ এবং ভোটার তালিকা সম্পর্কিত বিষয়ে দায়েরকৃত আর্বিট্রেশন মামলা নম্বর- ০৭/২০১৭ নির্বাচনের পূর্বে নিষ্পত্তি না হওয়াকে চ্যালেঞ্জ করে নির্বাচন স্থগিত চেয়ে দায়েরকৃত রিট পিটিশন নম্বর- ৬৭৬০/২০১৭ পিটিশনদ্বয় বিচারপতি মোহাম্মদ সৈয়দ দস্তগীর হোসেন এবং বিচারপতি আতাউর রহমান খান মহোদয়গণের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটকারীর আইনজীবীকে শুনানীঅন্তে উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

Manual1 Ad Code

এর প্রেক্ষিতে শনিবার (২০ মে) সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে আইনী কোন বাঁধা নেই। সম্মানিত ভোটারগণ আগামীকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বার কার্যালয় থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও ভোটারগণ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নির্ধারিত স্থান থেকে ভোটার আইডি কার্ড গ্রহণ করে ভোট দিতে পারবেন।

Manual7 Ad Code

unnamed

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930