শিরোনামঃ-

» সিলেট শহীদ মিনারে গোয়াইনঘাটবাসীর মানববন্ধন সোমবার

প্রকাশিত: ২৪. মার্চ. ২০১৭ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ মতিন ও গাড়ী ড্রাইভার হাবিবের উপর সালুটিকর ধামারিকান্দি নামক স্থানে ডাকাত দলের অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী সোমবার দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গোয়াইনঘাটবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।

Manual2 Ad Code

উক্ত মানববন্ধন কর্মসুচী সফল করার লক্ষ্যে শুক্রবার সিলেট নগরীতে এক সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় সভাপতিত্ব করেন ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল। আহমেদ মোস্তাকিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরাণ, মোহাম্মদ আলী খোকন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, লুৎফুর রহমান, প্রবাসী নেতা জহির উদ্দিন, এডভোকেট নুর আহমদ, এডভোকেট আহমদ রাজা, গোলাম সারওয়ার সুহেল, ছয়ফুল আলম, জয়নুল হক, আব্দুল জব্বার, মখলিছুর রহমান রনি, শওকত আলী, বিলাল আহমদ প্রমূখ।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ আগামী সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031