শিরোনামঃ-

» জগন্নাথপুরে বিএনপি প্রার্থী আতাউর রহমান বিজয়ী

প্রকাশিত: ০৬. মার্চ. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী আতাউর রহমান। ৮৭টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে তিনি এগিয়ে রয়েছেন।

Manual8 Ad Code

৮৭টি কেন্দ্রের মধ্যে বিএনপির আতাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২৩টি ভোট।

জগন্নাথপুর উপজেলা পরিষদ একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031