শিরোনামঃ-

» ওসমানীনগরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থীদের জয়

প্রকাশিত: ০৬. মার্চ. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদ ৩টি দখলে নিয়েছে বিএনপি।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ৫২টি কেন্দ্রের মধ্যে ফলাফল ঘোষণা শেষে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় তাদের।

Manual1 Ad Code

সহকারী রিটার্নিং অফিসার ও ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এদের মধ্যে চেয়াম্যান পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী ময়নুল হক চৌধুরী পেয়েছেন ২০ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও নাগরিক কমিটির প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু পেয়েছেন ১৮,৬৭৮ ভোট। তাদের ভোটের ব্যবধান প্রায় ২১শ’। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতাউর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিএনপি’র গয়াছ মিয়া ২৯ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান পেয়েছেন- ২১ হাজার ১৪৭ ভোট।

Manual2 Ad Code

এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মুছলিমা আক্তার চৌধুরী ২৫ হাজার ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মুক্তা পারভীন পেয়েছেন ১৬ হাজার ৬০ ভোট।

সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031