শিরোনামঃ-

» সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদের বৈঠকে ওই প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়।

সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয় ৬নং ওয়ার্ডের সদস্য জয়নাল আহমদকে, দ্বিতীয় ১৩নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ।

নারী কোটায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ১, ২, ও ৩নং ওয়ার্ডের সদস্য আমাতুজ জোহরা রওশন জেরিন রুবা।

Manual8 Ad Code

এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

চেয়ারম্যান লুৎফুর রহমান প্যানেল চেয়ারম্যানদের নির্বাচন করায় তাৎক্ষণিক নির্বাচিতদের অভিনন্দন জানান।

তিনি বলেন- জেলা পরিষদে নির্বাচিত সকল সদস্য এক ও ঐক্যবদ্ধ। এ কারণে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়েছে।

আগামী দিনে সিলেটের উন্নয়নে দায়িত্ব পালনে জেলা পরিষদের সবাই ঐক্যবদ্ধ থেকে উল্লেখযোগ্য ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031