- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» অপু বিশ্বাসের মৃত্যু সংবাদে মর্মাহত তিনি নিজে
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার
বিনোদন ডেস্কঃ ঢালিউড কন্যা অপু বিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন। প্রকাশ্যে না এলেও ২ সপ্তাহ হলো বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফিরে এলেন তিনি।
সেই খবর প্রকাশ হচ্ছে নানা গণমাধ্যমে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কতিপয় অনলাইন সংবাদ পোর্টালগুলোতে তাঁকে নিয়ে প্রকাশিত কিছু খবর কষ্ট দিয়েছেন তাঁকে। সেসময় ওই খবরগুলোতে কান না দিলেও, এখন মুখ খুললেন তিনি।
গত বছরের ১৫ ডিসেম্বরে ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব। সেইদিন নাকি ছিল অপু বিশ্বাসের বিয়ে! বর যশোরের তন্ময় বিশ্বাস। উত্তরার এক বাসায় তাঁদের বিয়ে। ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর।
অপুর নজরে এলেও তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি। ফিরে এসে ওই খবরকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন এই নায়িকা।
মুঠোফোনে অপু বিশ্বাস বলেন, ‘মানুষগুলো আজব। কার সঙ্গে যে কার বিয়ে দিয়ে দিচ্ছে …। সেই খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকে প্রচার করল। পরে কয়েকটি অনলাইন পোর্টাল সেগুলো প্রচার করল। একবারও সত্য-মিথ্যা যাচাই করল না। খুব কষ্ট পেয়েছি আমি।’
সম্প্রতি এই নায়িকাকে নিয়ে প্রকাশিত হয় আরও এক খবর। অপু বিশ্বাস আত্মহত্যা করেছেন। খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে। এ ধরনের গুজবে মর্মাহত অপু বিশ্বাস।
তিনি বলেন, ‘মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো! আমার কাছে মনে হয়, ফেসবুকের মাধ্যমে যাঁরা এসব গুজব ছড়ায়, তাঁরা মানসিকভাবে অসুস্থ। এটা কি গুজব ছড়ানোর জায়গা? ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা ভারত থেকে ফোন করে কেঁদে ফেলেছিলেন।’
এসব অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এখন কিছুই বলব না। আমাকে আরও কিছুদিন সময় দিন। আমি বের হব, সবার সামনে আসব। তখন এসব ব্যাপারে সবকিছু জানাব আপনাদের।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩৯ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর