শিরোনামঃ-

» বিকেএসপি’র উশু বিভাগে আনোয়ার হোসেনের কোচেস সনদ লাভ

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০১৭ | সোমবার


Manual5 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র উদ্যোগে ১ম বারের মতো ঢাকাস্থ চারটি ক্রীড়া বিভাগের মধ্যে উশু কোচেস সার্টিফিকেট (এ-গ্রেড) অর্জন করেন সিলেটের মো. আনোয়ার হোসেন।

গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন ২৬ জানুয়ারি বৃহস্পতিবার তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।

বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনালের মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনোয়ার হোসেনের হাতে এ সনদ প্রদান করেন।

Manual2 Ad Code

মো. আনোয়ার হোসেন অন্যান্য প্রতিযোগিতায়ও অনেক জাতীয় পুরস্কার অর্জন করেছেন।

Manual3 Ad Code

তিনি বাংলাদেশ উশু এসোসিয়েশনের জাতীয় উশু কোচ এবং বিচারক, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রধান প্রশিক্ষক।

তিনি বিজেএমসির জাতীয় উশু খেলোয়াড়। মো. আনোয়ার হোসেনের ভবিষ্যতে দেশের আন্তর্জাতিক পুরস্কার অর্জন করতে দেশবাসীর নিকট দোয়া প্রার্থী।

Manual3 Ad Code

তিনি মনে করেন এ অর্জন আমার নয়, এটি গোটা সিলেটের। যারা উশু প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদেরকে তিনি সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ দিতে চান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930