শিরোনামঃ-

» নতুন টিভি চ্যানেলের অনুমোদন পেয়েছেন মেনন ও কিরণ সহ ৫ জন

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

মিডিয়া ডেস্কঃ মন্ত্রী ও সংসদ সদস্য সহ সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের আরও নতুন ৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার। এতে দেশে অনুমতিপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩। এর মধ্যে ২৬টি চ্যানেল বর্তমানে চালু রয়েছে।

নতুন চ্যানেলগুলোর অনুমোদনের এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সরকার এগুলোর অনুমোদন দেওয়া যৌক্তিক মনে করেছে।’

Manual3 Ad Code

অনুমোদনপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে- নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হকের আমার টিভি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের খেলা টিভি।

Manual1 Ad Code

এ ছাড়া ২ জন সাংবাদিকের ২টি চ্যানেলের অনুমোদন দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এদিকে, বাইরের আগ্রাসন এবং বিজ্ঞাপন ও দর্শকের বাজার সীমিত হওয়ার কারণে নতুন চ্যানেলগুলো দুর্বল হবে এবং হুমকি ও চাপের মুখে থাকবে বলে মনে করছেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930