শিরোনামঃ-

» আম্বরখানায় গরীব ও অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সমাজসেবী আমেনা খাতুন সোমার সৌজন্যে অসহায় গরীব দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) নগরীর আম্বরখানা এলাকায় শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস (লোদী)।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতির সভাপতিত্বে ও আম্বরখানা সরকারি কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ মুক্তার।

Manual2 Ad Code

শীত বস্ত্র বিতরণকালে তিনি বলেন, সমাজের বিত্তবানরা সবসময় গরীব অসহায়দের কল্যাণে এগিয়ে আসছেন। তাই প্রত্যেক বিত্তবানদের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসলে সমাজের দরিদ্র লোকজন কিছুটা হলেও সেবা পাবে।

Manual6 Ad Code

আজ যে মহৎ উদ্যোগ নিয়ে সমাজসেবক আমেনা খাতুন সোমা তাহার ব্যক্তিগত উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন তা প্রশংসার দাবীদার। তার এ ধরণের উদ্যোগ দেখে অন্যরাও এ ধরণের সেবামূলক কাজে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।

সার্বিক সহযোগীতা করেন জাহেদুল ইসলাম মিটুন, সেপুল, সাজ্জাদ, ফারুক, শাওন আহমদ রনি, মো. হানিফ, রায়হান আহমদ, সাব্বির, তপন প্রমূখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930