শিরোনামঃ-

» জেলা পরিষদের ১নং ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১নং সাধারণ ওয়ার্ডের (পুরষ) নির্বাচন নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিত ঘোষনা করা হয়েছে।

Manual3 Ad Code

শুধুমাত্র ১নং ওয়ার্ডের পুরুষ প্রার্থী ছাড়া চেয়ারম্যান প্রার্থীসহ বাকী সকল সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন বহাল থাকবে।

এ ব্যাপারে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সিলেট বাংলা নিউজকে এর সত্যতা স্বীকার করেন।

তবে, ১নং সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন স্থগিত করা হয়েছে সে ব্যাপারে জানাননি। অফিস চলাকালীন সময়ে বলতে পারবেন বলে আশ্বস্থ করেন।

Manual4 Ad Code

সিলেট জেলা পরিষদের প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডের পুরুষ প্রার্থী ছিলেন মোট ১৩ জন। তারা হলেন যথাক্রমে- (১) মোহাম্মদ শাহানুর, (২) এটিএমএ হাসান জেবুল, (৩) আজাদ আহমদ, (৪) মো. অহিদুল ইসলাম (আছলাম), (৫) মোহাম্মদ আব্দুল হানিফ কুটু, (৬) জাবেদুল ইসলাম দিদার, (৭) ফারুক আহমদ, (৮) মোহাম্মদ বিলাল খান, (৯) মো. আলী আহমদ, (১০) মো. মোছাদ্দিক আহমদ, (১১) রজত কান্তি গুপ্ত, (১২) লায়েক আহমদ চৌধুরী ও (১৩) স্বপন বর্মন।

Manual1 Ad Code

১নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- সিটি কর্পোরেশন, সিলেট সদর উপজেলা ও উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯০ জন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930