শিরোনামঃ-

» নারায়ণগঞ্জে নৌকার বিজয়ী হবে নিশ্চিত : ওবায়দুল কাদের [ভিডিও]

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

ডেস্ক সংবাদঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকাই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual7 Ad Code

মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমাদের পার্টি অংশ (নাসিক নির্বাচন) নিয়েছে। আশা করি সেটা নির্বাচনী রেজাল্টে আপনারা পাবেন। নারায়ণগঞ্জে নির্বাচনের যে বাতাস এখন বইছে, নৌকার পালে যে হাওয়া লেগেছে সেটা সব মানুষের মুখে মুখে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এখানে (নারায়ণগঞ্জে) আমাদের ৩টি বিষয় রয়েছে তা হল আমাদের প্রার্থী জনপ্রিয়। দ্বিতীয়ত সেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ার আছে। আর আমাদের সাংগঠনিক শক্তি। এ ৩টির সমন্বয়ে নৌকার পাল্লাটাই ভারী, সেটাই আমার মনে হয় সবাই স্বীকার করবে।’

Manual8 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হলে নৌকাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’

Manual5 Ad Code

অনেকে ধানের শীষের পক্ষে নিরব বিপ্লব হওয়ার কথা বলছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিপ্লবটা নৌকার পক্ষে হয় কি-না সেটাই দেখেন।’

Manual5 Ad Code

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে এ যাবত কোন অভিযোগ করেনি। আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য সেটা স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ হোক তা আমরা মনে-প্রাণে চাই।’

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930