শিরোনামঃ-

» এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের যৌথ উদ্যোগে “ব্লক, বাটিক ও স্ক্রীণ প্রিন্ট” শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৬ | রবিবার

Manual1 Ad Code

 

ষ্টাফ রিপোর্টারঃ এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে “ব্লক, বাটিক ও স্ক্রীন প্রিন্ট” শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চেম্বার কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের নারীরা এখন অনেক এগিয়ে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে নারীর অবদান অনস্বীকার্য। বিজয়ের এ মাসে তিনি ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধেও নারীদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual8 Ad Code

আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেভাবে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করেছেন তেমনি নারীরাও নির্যাতিত, নিপীড়িত হওয়ার পাশাপাশি নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

Manual5 Ad Code

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কৃষি খাতে নারী সমাজের অবদান পুরুষের চেয়ে কোন অংশে কম নয়, কিন্তু এ খাতে নারীদের অবদানকে ততটা মূল্যায়ন করা হয় না। নারী সমাজের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানান।

সিলেট চেম্বারের সিনিয়র অফিসার মিনতি দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক আব্দুর রহমান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরো বেগবান করতে নারীদের উন্নয়নের বিকল্প নেই।

এ দেশের নারীগণ অনেক উদ্যোমী ও পরিশ্রমী। সিলেট চেম্বার নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।

ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে অনেকগুলো প্রশিক্ষণ কর্মশালা সিলেট চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ জ্ঞান স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ও এসএমই সাব কমিটির আহবায়ক মো. এমদাদ হোসেন, পরিচালক মুকির হোসেন চৌধুরী, সাব কমিটির যুগ্ম-আহবায়ক মধুমিতা ইসলাম ও নারী উদ্যোক্তা মাধুরী গুণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, মো. সাহিদুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক ইসরাত জাহান ইলা ও গুল জাহান। অনুষ্ঠানে সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930