শিরোনামঃ-

» সিলেটে জেলা তাতী লীগের বিজয় র‌্যালী

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে সিলেটে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা তাতী লীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কোর্ট পয়েন্ট থেকে র‌্যালীটি বের করা হয়।

Manual1 Ad Code

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিজয় দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা তাতী লীগের আহবায়ক মো. নূরুল আমিন। জেলা তাতী লীগের যুগ্ম-আহবায়ক মো. আলমগীর হোসেন ও আরাফাত চৌধুরী আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সিলেট বিভাগ তাতী লীগের সমন্বয়কারী বাদশা গাজী।

Manual4 Ad Code

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, তাতী লীগ নেতা জুবের আহমদ জুবেল, আব্দুস সালাম, আব্দুর রহিম. দিলোয়ার হোসেন, আরশ আলী, কাহের মিয়া, বিদুৎ তরফদার রিঙ্কু, পারভেজ আহমেদ রাজু, রিপন চৌধুরী, তপন পাল, শেপু চৌধুরী, শাকিল আহমদ, রহিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. রহিম, শামিম আহমদ, রমজান আলী, টিপু সুলতান, রাসেল আহমদ, জুবের আহমদ, মো. শিমু মিয়া, জগলু ইসলাম, নাসরিন ইসলাম হালিমা, সুর্বণা সিনহা, শ্রাবণী আক্তার প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031