শিরোনামঃ-

» সিলেটে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code
ষ্টাফ রিপোর্টার:: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।
বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, অ্যাডভোকেট লুৎফুর রহমান (আওয়ামী লীগ সমর্থিত), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা, স্বতন্ত্রপ্রার্থী শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল।
Manual1 Ad Code

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ে ৪ চেয়াম্যান প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।

Manual3 Ad Code

তাদের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ১১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে। পরদিন ১২ ডিসেম্বর সকল বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ ডিসেম্বর হবে নির্বাচন।

উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ১৫টি সাধারণ ওয়ার্ডের বিপরিতে সদস্য পদে ১১৯ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডের বিপরিতে নারী সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031