শিরোনামঃ-

» শ্রীমঙ্গলে মৃত্যু দাবীর চেক প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পদ্মা লাইফ ইনসিওরেন্স লিঃ এর মৃত্যু দাবীর চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

রবিবার দুপুরে পদ্মা লাইফ ইনসিওরেন্স এর শ্রীমঙ্গল জোনাল অফিস এর কার্যালয় অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান রনধীর কুমার দেব। শ্রীমঙ্গল জোনাল অফিস এর এ.এম.পি ও ইনচার্জ মো. সাবজুল আলম এর সভাপতিত্ত্বে ও মো. মুহিবুর রহমান এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র এ এম ডি ও ইনচার্জ মো. মুহিবুর রহমান, আশিদ্রোন ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. মুশায়িদ আহমেদ সহ পদ্মা লাইফ ইনসিওরেন্স এর সদস্যবৃন্দরা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মৃত্যুদাবী ব্যক্তিদ্বয় মরহুম আনছার আলীর মৃত্যুদাবীর চেক ১ লক্ষ ৮২ হাজার ৬শ’ ৬৭ টাকা ও মরহুম আব্দুছ ছাত্তার এর ১ লক্ষ ৩৭ হাজার ৯শ’ ৪০ টাকা তাদের স্ত্রী রুকেয়া বেগম ও মনোয়ারা বেগম এর হাতে তুলে দেওয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930