শিরোনামঃ-

» স্যানিটেশন মাসে জনস্বাস্থ্য সুরক্ষা ফোরামের বিভিন্ন কর্মসুচি পালন

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০১৬ | বুধবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু:: “উন্নত স্যানিটেশন সুস্থ জীবন” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করছে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপি’র ফুলসাইন্দ জনস্বাস্থ্য সুরক্ষা ফোরাম।

এই ফোরামের উদ্যোগে আজ বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ২নং ফুলসাইন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকদের নিয়ে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি ফুলসাইন্দ গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

Manual8 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মিয়ার সভাপতিত্বে ও সাইরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশ্বেশ্বর গোস্বামী বিষু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষণাবন্দ ইউপি ৪নং ওয়ার্ড সদস্য রাজু আহমেদ, ২নং ফুলসাইন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম।

প্রধান অতিথির বক্তৃতায় বিশ্বেশ্বর গোস্বামী বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। এইসব শিশুদের স্বাস্থ্য-সম্মতভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুস্থ জাতি গড়ে উঠবে।

তাই প্রত্যেক শিশুদেরকে স্বাস্থ্যসম্মত থাকার পরামর্শ দিতে হবে, তাদেরকে সচেতন করে তুলতে হবে এবং হাত ধোয়ার কৌশল শিখিয়ে দিতে হবে।

তবেই আমাদের শিশু স্বাস্থ্যসম্মতভাবে গড়ে উঠবে। অতঃপর বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার কৌশল শিখিয়ে দেয়ার মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাবিহা বেগম, সাহেদা খানম, সম্পা রানী তালুকদার, মার্জিয়া বেগম, ফোরামের ৪নং ফুলসাইন্দ ওয়ার্ড সভাপতি তারন আহমেদ, সহ-সভাপতি মাছুম আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে গত বৃহস্পতিবার ২০ অক্টোবর তারিখে উক্ত ফোরামের উদ্যোগে ফুলসাইন্দের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

ফুলসাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ২নং ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসা ও ফুলসাইন্দ বাজারে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য এ ডাস্টবিনগুলো বিতরণ করা হয়।

Manual7 Ad Code

ডাস্টবিন বিতরণকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র শিক্ষক অসিত চক্রবর্তী, বিজিত কৃষ্ণ গোস্বামী, ২নং ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম, ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসার সুপার আব্দুল গফুর, মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।

Manual1 Ad Code

ডাস্টবিন বিতরণ করেন জনস্বাস্থ্য সুরক্ষা ফোরামের প্রতিষ্ঠাতা বিশ্বশ্বর গোস্বামী বিষু, তারন আহমেদ, মাছুম আহমেদ, সাইরুল ইসলাম, তায়েফ আহমেদ, বাবলু আহমেদ, আব্দুল হাদী, শিপলু আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930