শিরোনামঃ-

» বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ হেলথ ডেস্কঃ বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে সিলেট ডিষ্ট্রিক রোটারী ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরীতে বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তী শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব সিলেট হলি ল্যান্ড র‌্যালীটি আয়োজন করে। রোটারী ক্লাব অব সিলেট হলি ল্যান্ড এর প্রেসিডেন্ট রোটারীয়ান অলিউর রহমান নাহিদের সভাপতিত্বে ও ডেপুটি গভর্ণর রোটারীয়ান এ কে এম সামছুল হক দীপু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ডিষ্ট্রিক সেক্রেটারী রোটারীয়ান মাহবুব সোবহানী চৌধুরী।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, পোলিওমুক্ত পরিবার মানেই শান্তিময় পরিবার আর পোলিও মুক্ত বিশ্ব মানে শান্তিময় বিশ্ব। তারা বলেন, বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যাশনালের ভূমিকা অনস্বীকার্য এবং রোটারী ক্লাবের রোটারিয়ানদের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে সারা বিশ্ব আজ পোলিও মুক্ত হয়েছে।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্ণর রোটারীয়ান মোস্তফা কামাল, রোটারীয়ান কপিল উদ্দিন বাবলু, এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারীয়ান শওকতুর রহমান, রোটারীয়ান মুফতি তাহের আহমদ, রোটারীয়ান জয় মোহন সিংহ, রোটারীয়ান ফেরদৌস আলম, ডিষ্ট্রিক এক্সিকিউটিভ সেক্রেটারী রোটারীয়ান আহমেদ রেজাউল করিম জুবায়ের প্রমুখ। এছাড়ও র‌্যালীতে অংশ নেন সিলেটের সকল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও সদস্য বৃন্দ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031