শিরোনামঃ-

» ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ নগরীর জিন্দবাজার ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ও মার্কেটের বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আতিকুর রহমানের স্মরণে ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শনিবার বাদ যোহর খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও আব্দুস সালাম সুহেলের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা সালেহ আহমদ।

ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদ, লুৎফুর রহমান রাজী, তাজ উদ্দিন প্রমূখ।

Manual3 Ad Code

সভার বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব মুহাম্মদ আতিকুর রহমান শুধু ব্যবসায়ী নয় একজন জনপ্রতিনিধি ও সমাজসেবী হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। তিনি জালালাবাদ ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মুহাম্মদ আতিকুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুখতার আহমদ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930