শিরোনামঃ-

» বারাকা গ্রুপ ও ইউসেপ বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বমূলক সমযোতা স্বাক্ষর

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ:: বারাকা গ্র“প ও ইউসেপ বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বমূলক সমযোতা স্বাক্ষর অনুষ্ঠান ২০ অক্টোবর বৃহস্পতিবার নগরীর টিলাগড়স্থ ইউসেপ ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এহসানুল কবির, বারাকা পাওয়ারের পরিচালক আব্দুল মান্নান, প্রবাসী বিনিয়োগকারী সিরাজুল ইসলাম, ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম মহসিন আলী, বারাকা গ্রুপের ম্যানেজার পাবলিক রিলেশন সাব্বির আহমদ, ইউসেপ সিলেট অঞ্চলের ডিপিও ইউটিআই ইনচার্জ এনায়েত বিলকিছ সিলু. ইউসেপ নিয়োগ কর্মকর্তা কমিটির সদস্যবৃন্দ, ব্রাদার্স ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাবৃন্দ, ইউসেপ বাংলাদেশ ও বারাকা গ্রুপের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম মহসিন আলী বলেন, ইউসেপ বাংলাদেশের সাথে বারাকা গ্র“প এই সমযোতা স্মারক সম্পাদনের মাধ্যমে অসংখ্য নারী, শিশু ও যুবকদের প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামে ইউসেপের পাশে এসে দাড়ালেন।
অনুষ্ঠানে বারাকা গ্র“পের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ইউসেপ বাংলাদেশের সাথে এই সমযোতা স্মারক সম্পাদনের মাধ্যমে বৃহত্তর সিলেট অঞ্চল তথা সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করার ক্ষেত্রে একটা বড় অবদান রাখতে পারবে। পরে তিনি বটেশ্বরে অবস্থিত ইউসেপ হাফিজ মজুমদার টেকনিক্যাল স্কুলের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন এবং অনুদান হিসেবে ব্রাদার্স গ্র“পের মাধ্যমে দুুটি পিএলসি অপারেট সুইং মেশিন প্রদান করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য যে, ইউসেপ সিলেট অঞ্চল ২০০৮ সাল থেকে ৪ টি সাধারণ স্কুল ও একটি কারিগরি স্কুলের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930