শিরোনামঃ-

» ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ: নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম বাবর লস্করের বড় ভাইয়ের মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর চিয়াংমাই চাইনীজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভা সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিসচা সিলেট জেলা শাখার উপদেষ্ঠা জহিরুল ইসলাম মিশু, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কেন্দ্রীয় সদস্য রাব্বি চৌধুরী।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সহ-সভাপতি এম ইকবাল হোসেন, হাফিজ আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, ফুরকান আহমদ তালুকদার, প্রচার সম্পাদক এম রফিকুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রেজা, সদস্য আব্দুল মজিদ, জামাল আহমদ, ফয়সল আহমদ, জিলাল আহমদ উসমানী, ল’ কলেজ প্রতিনিধি আমিরুল ইসলাম আমির, মো. হেলাল আহমদ, আকিরুল ইসলাম চৌধুরী জিসান সহ অন্যান্য প্রমুখ।

Manual6 Ad Code

সভায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১০টায় বের হবে।

এতে সংশ্লিস্ট সকল শুভানুধ্যায়ীদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানান।

সভায় সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজার উপর হামলাকারীর দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন এবং সভা শেষে সবাই এম. বাবর লস্করের বড় ভাই সাবেক ছাত্রনেতা মরহুম কামরুল ইসলাম লস্করের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করেন ও মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930