শিরোনামঃ-

» সিলেট জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করবেন রোটা. মো. ইকবাল হোসাইন

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ কানাইঘাট থেকে মোশাররফ বিন হোসাইন: সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা ব্যাক্ত করেছেন রোটারিয়ান ‘মো. ইকবাল হোসাইন’

তিনি কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির পর্বতপুর (ভাটি পাড়া) গ্রামের মরহুম হাজী গোলাম মস্তফা (অব: সুবেদার) এর বড় ছেলে।

Manual2 Ad Code

বাল্যকাল থেকে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

Manual2 Ad Code

এ ছাড়া তিনি ঠিকাদারী প্রতিষ্টান এস আর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী, বাংলাদেশ ইনভেষ্টার ফোরামের কার্যকরী পরিষদের সদস্য, রোটারি ইন্টারন্যাশনাল এর সঙ্গে সংপৃক্ত, সিলেট জেলা নাঠ্যলোকের সদস্য, নাটক লেখা ও অভিনয়ে রয়েছে অনেক সাফল্য, কানাইঘাট চতুল বাজারের সুনাম অর্জনকারী সামাজিক প্রতিষ্টান প্রজন্ম প্রত্যাশা এর প্রতিষ্টাতা সাধারন সম্পাদক, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা ও বৃহত্তর জৈন্তা গবেষনা পরিষদের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট এর সদস্য এবং অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক।

এমনকি ক্রীড়া সংগঠনের সাথেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। কানাইঘাট চতুল ইয়ংস্টার ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য।

Manual4 Ad Code

রোটারিয়ান ‘মো. ইকবাল হোসাইন’ এর সাথে সাক্ষাৎকালে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন এবং তার নির্বাচনী ১৫নং ওর্য়াড কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ র্পূব, ২নং লক্ষিপ্রসাদ পশ্চিম, ৩নং দিঘীরপার পূর্ব, ৪নং সাতবাক, ৫নং বড়চতুল, ৬নং কানাইঘাট সদর ও জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে বলে জানান।

Manual7 Ad Code

ইতোমধ্যে ১৫নং ওয়ার্ডের সকল ভোটারের কাছে প্রচারণার কাজ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই নির্বাচনী সীমারেখার ভিতরে ভোটার ও শুভাকাঙ্খীদের সাথে সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31