শিরোনামঃ-

» জালালাবাদ থানা ওলামা পরিষদের বৈঠকে খাদিজার উপর হামলার নিন্দা

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০১৬ | রবিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ:: জালালাবাদ থানা উলামা পরিষদের কার্যনির্বাহী পরিষদের নির্বাহী বৈঠকে জালালাবাদ থানার হাউসা গ্রামের মেয়ে ও সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বর নৃশংষ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ধরনের কাপুরুসিত হামলা যাতে আর না হয় এজন্য উলামায়ে কেরাম জোর দাবী জানান।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ৬ অক্টোবর বিকেল ৩টায় শিবের বাজার রাজারগাও মাদ্রাসায় পরিষদের সভাপতি মুফতি আবুল খয়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আমিরুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে জঙ্গিবাদ নাশকতা দমনে ওলামায়ে কেরামের ভূমিকা রাখার আহ্বান জানান।

Manual5 Ad Code

সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাও. আব্দুল আহাদ, মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান, মাওলানা গোলাম রব্বানী, সহ-সেক্রেটারী মাওলানা আলা উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ আব্দুর মালিক, সাহিত্য গবেষনা সম্পাদক মাওলানা রফিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক মাওলানা রিয়াজুল হক, নির্বাহী সদস্য মাওলানা লুৎফুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।

Manual8 Ad Code

এছাড়া আগামী ২০ অক্টোবর বিকেল ২টায় পরবর্তী কার্যনির্বাহী সভার তারিখ নির্ধারন করা হয়। উক্ত সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930