শিরোনামঃ-

» রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৪৯৬ তম নিয়মিত সভা

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০১৬ | শনিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ সদর প্রতিনিধি:: রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের  ৪৯৬ তম নিয়মিত সভা ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট সেন্ট্রাল কলেজে অনুষ্টিত হয়।

Manual1 Ad Code

ক্লাব সভাপতি রোটারেক্টর খয়রুল ইসলাম কামরুল এর সভাপতিত্বে কালামে পাক থেকে তেলাওয়াত করেন রোটারেক্টর সুরুক আহমদ।

পরে উপস্থিত সকলে দাড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

Manual6 Ad Code

রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রোটারেক্টর শাহীদুর রহমান বাবলু।

পরিচয়  পর্বে উপস্থিত সকলকে পরিচয় করে দেন ক্লাব সভাপতি রোটারেক্টর খয়রুল ইসলাম।

উক্ত নিয়মিত সভায়  উপস্থিত ছিলেন   এক্স রোটারেক্টর এস.এম. জাকারিয়া, এক্স রোটারেক্টর মাছুম মিয়া, এডি.আর.আর রোটারেক্টর শরিফুল ইসলাম অপু, ড্রিষ্টিক্ট সেক্রেটারি রোটারেক্টর মনজুর চৌধুরী, ডিস্টিক্ট কোর্ডিনেটর রোটারেক্টর আবুল হোসেন ও পিপি রোটারেক্টর অমিত কুমার দে।

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের রোটারেক্টর এম এ সামাদ ও রোটারেক্টর বাবলু।

ইন্টারন্যাশনাল সার্ভিসটি পরিচালনা করেন রোটারেক্টর শাহীদুর রহমান বাবলু।

Manual2 Ad Code

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রোটারেক্ট ক্লাব অব এম.সি কলেজের আইপিপি রোটারেক্টর সুমন পাটোয়ারী, রোটারেক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের সভাপতি রোটারেক্টর সাইফ উদ্দিন রাশেদ প্রমুখ।

সার্জেন্ট রিপোর্ট প্রদান করেন ভারপ্রাপ্ত সার্জেন্ট  রোটারেক্টর জাকির হোসেন।

সচিব ঘোষণা করেন, রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ভারপ্রাপ্ত সচিব রোটারেক্টর সাবিত সামুন।

পরিশেষে, ক্লাব সভাপতি রোটারেক্টর খয়রুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও সকলের সহযোগীতা কামনা করে সভার মুলতবি ঘোষণা করেন এবং আগামী সভায় সকলের উপস্থিতি কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930