শিরোনামঃ-

» দৈনিক ভোরের দর্পনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা করতোয়ার নতুন সংযোজন দৈনিক ভোরের দর্পনের অস্থায়ী কার্যালয় নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, অনলাইন পত্রিকা সিলেট ভিউ২৪ডটকমের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল কার্যালয়টির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সিলেটের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার বাস্তবচিত্র ভোরের দর্পনে ফুটে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

ইতিমধ্যে ভোরের দর্পন পত্রিকাটি সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সেজন্য সিলেটবাসীর এই প্রিয় পত্রিকাটিতে সিলেটের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, অসংগতি সর্বোপরি মানবকল্যাণমূলক কর্মকান্ডের বাস্তবচিত্র বেশি করে প্রতিফলিত করা প্রয়োজন।

তিনি বলেন, ভোরের দর্পনের সিলেট সংবাদদাতা আবুল মোহাম্মদ তার মেধা, পরিশ্রম ও জনপ্রিয়তা দিয়ে হযরত শাহজালালের পূণ্যভূমি সিলেটে পত্রিকাটিকে অনেক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।

ভোরের দর্পনের সংবাদাতা আবুল মোহাম্মদ বলেন, পত্রিকা হচ্ছে সমাজের আয়না। মানুষের দুঃখ-কষ্ট আর অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভোরের দর্পনের লেখনি সবসময়ই ক্ষুরধার থাকবে। তিনি ভোরের দর্পনের সম্পাদক, বার্তা সম্পাদক সহ দর্পন পরিবারের পক্ষ থেকে সিলেটবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।

Manual3 Ad Code

পাশাপাশি সিলেটের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কথা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। সে লক্ষে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যানেল-৯ ও বণিক বার্তার সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, নাট্য ও সাংস্কৃতিক সংগঠক, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, নিউজ ক্লাবের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, অনলাইন ড্রিম সিলেটের চেয়ারম্যান তরুণ সমাজসেবী শেখ তোফায়েল আহমদ সেপুল, ফটো সাংবাদিক নাজমূল কবির পাবেল, অনলাইন পত্রিকা সিলেট সংবাদের বার্তা সম্পাদক নুুরুল ইসলাম, ফটো সাংবাদিক নুরুল ইসলাম ও মো. একরাম হোসেন, সামিয়া মাইক ও সাউন্ড সিস্টেমের পরিচালক শাহেদ আহমদ, সামিয়া কম্পিউটার এন্ড গ্রাফিক্স এর পরিচালক সোহেল আহমদ প্রমুখ।

 

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31