শিরোনামঃ-

» জৈন্তাপুরে দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল দেবনাথের সভাপতিত্বে সাধারন সম্পাদক মানিক দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুহেল মাহমুদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, ভূমি অফিসার সালাউদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

আগামী ৭ অক্টোবর উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ১৯টি মন্ডবে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে। এর মধ্যে ৭টিকে ঝুঁকিপূর্ণ বলে দাবী করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ।

Manual5 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন- মনি দে, নিপেন্দ্র কুমার দে, নিকুন দে, পাপুল দে।

Manual3 Ad Code

বক্তারা বলেন- পূজায় শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্বীর্য বজায় রেখে পূজা উদযাপন করার জন্য সার্বক্ষনিক প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930