শিরোনামঃ-

» ইনামূল হক চৌধুরী বীর প্রতিকের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইনামূল হক চৌধুরী বীর প্রতিকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার মরহুমের চৌহাট্টাস্থ বাসভবনে বাদ আছর ইনামূল হক চৌধুরী বীর প্রতিক স্মৃতি সংসদের উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লালা, মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, এডভোকেট মো. জুয়েল, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাংবাদিক আল আজাদ, সায়েক আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এর আগে বিকেল ৪টায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মরহুমের কবরে বিভাগীয় কমিটির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট এন আই মাছুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, উমেশ বৈদ্য, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ধ্রুব গৌতম, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, কবি মুস্তাফিজুর রহমান, পুকন মিয়া, মো. কামাল উদ্দিন প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31