শিরোনামঃ-

» বাংলাদেশ বেতার, সিলেট এ নতুন তালিকাভূক্ত ঘোষক ঘোষিকাদের ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ বেতার, সিলেট শাখায় নতুন তালিকাভূক্ত ঘোষক ঘোষিকাদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টান সম্পন্ন হয়েছে।

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সিলেটের মিরের ময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট এর কার্যালয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়।

বাংলাদেশ বেতার, সিলেট এর আঞ্চলিক পরিচালক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং সৈয়দ সাইমুন আঞ্জুম ইভান ও ফারজানা জাহান খাঁন এর যৗথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মরতুজা আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার, সিলেট এর আঞ্চলিক প্রৌকশলী অসিত ভূষণ তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ বেতার, সিলেট এর উপ-আঞ্চলিক পরিচালকবৃন্দ যথাক্রমে ফখরুল আলম, আব্দুল্লাহ মো. আরিফ, আব্দুল হক, সহকারী পরিচালক পবিত্র কুমার দাস।

Manual4 Ad Code

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্টানটি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. মতিউর রহমান এবং গীতা পাঠ করেন অধ্যাপক শ্রী রাকেশ শর্মা।

Manual6 Ad Code

মোট ৩ শ’ জন প্রতিদ্বন্ধিতাকারীদের মধ্য থেকে ৩০ জনকে বাছাই করে তাদেরকে ওরিয়েন্টেশন দেয়া হয়। উক্ত ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বেতার, ঢাকা এর বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মীর শাহ আলম।

Manual5 Ad Code

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম কামরুজ্জামান মাসুম, সঞ্জয় দাস, নাহিদ সুলতানা খাঁন, মাহজাবিন ফারজান খাঁন প্রমূখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031