শিরোনামঃ-

» অনলাইনে বউ বিক্রির বিজ্ঞাপন! ‘দাম’ ৫৮ লক্ষ টাকা!

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্ক:: আধুনিক যুগে মানুষ ঘরে বসেই প্রয়োজনীর দ্রব্যাদি কিনে থাকেন। তাতে নেই কোন ঝুট-ঝামেলা। এবার কোরবানির ঈদে অনেকেই অনলাইনে পছন্দের পশু কিনেছেন। অনেকেই জামা-কাপড়সহ প্রায় সব বাজারই করেছেন অনলাইনে। কিন্তু এবার এক নতুন দেখা গেলে অনলাইন বাজারে। পণ্য নয়, চাইলে বউও কেনা যাবে অনলাইনে।
মেয়ের নাম- লিয়েন্ড্রা। বয়স- ২৭। স্ট্যাটাস- ব্যবহৃত স্ত্রী। তবে এখনও তার মধ্যে অনেক কিছু বাকি রয়েছে। ভাল গুণ- রান্না ভালোই পারেন। তবে অনেক সময় তা খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে হয়। খারাপ গুণ- কোনো জিনিস চাইলে তা না পাওয়া পর্যন্ত শান্ত হন না। বিক্রির কারণ- তার জীবনে অন্য কেউ আসা প্রয়োজন। শর্ত- একবার কিনে নিলে তা আর ফেরত নেয়া হবে না।
Manual1 Ad Code

অনলাইনে এমন বিজ্ঞাপন দেখে চমকে উঠেছেন অনেকে। অনেকে আবার আহ্লাদে আমোদিত। কীর্তিমান এই স্বামীটির নাম সিমোন ও’কানে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৩ বছরের  সিমোন পেশায় টেলিকম ইঞ্জিনিয়ার।

স্ত্রীর নাম লিয়েন্ড্রা। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন সিমোন? অভিযোগ, স্ত্রীর জ্বালায় নাকি ঘরে-বাইরে কোথাও স্বস্তিতে থাকতে পারেন না। অফিস থেকে রোজ ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। আর বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই লিয়েন্ড্রা চিৎকার জুড়ে দিতেন। যে কোনও ছোটখাটো বিষয় নিয়েই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন।

দিন কয়েক আগেও এমন ঘটনার পর ভয়ঙ্কর বিরক্তিতেই নাকি এই কুবুদ্ধিটা মাথায় খেলে। দেরি না করে অনলাইন কেনাবেচার সাইটে বউ বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন। স্ত্রীর একটি ছবির সঙ্গে তার সম্পর্কে নানান তথ্য ওই ওয়েবসাইটে আপলোড করে দেন সিমোন।

বিজ্ঞাপনটির হেডলাইন দেয়া হয়েছিল ‘ব্যবহৃত স্ত্রী বিক্রি আছে’। সঙ্গে স্ত্রীর সম্পর্কে বিশদ বিবরণও দেন তিনি। স্ত্রীর ভাল গুণ, খারাপ গুণ, কেন বিক্রি করতে চাইছেন এই সমস্ত বিবরণ লিখে দেন। একবার হাতবদল হলে তা যে আর ফেরত নেয়া হবে না সে শর্তও স্পষ্ট করে লিখে দেন।

বিবরণের মধ্যে ভগবানের কাছে কাতর মিনতিও ছিল, ‘হে ঈশ্বর, প্লিজ কেউ যেন তাকে পছন্দ করে নেন।’ বিস্ময়করভাবে সত্যি সত্যিই বেশ সাড়া মেলে বিজ্ঞাপনে। ‘ইচ্ছুক’ বেশ কয়েকজন সিমোনের সঙ্গে যোগাযোগ করেন। মাত্র দু’দিনের মধ্যে দরাদরিতে ‘দাম’ ওঠে ৫৮ লক্ষ ১১ হাজার ৮৯ টাকা!

Manual8 Ad Code

ইতোমধ্যেই বিজ্ঞাপনটি নজরে পড়ে যায় অনলাইন সংস্থাটির। সঙ্গে সঙ্গে বাদ দিয়েও দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। স্বামীর এই কীর্তিতে কর্মক্ষেত্রে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় লিয়েন্ড্রাকে।

Manual2 Ad Code

প্রচণ্ড ক্ষিপ্ত, ২ সন্তানের মা, লিয়েন্ড্রা বলছেন, ‘আমাকে শুধু বিক্রির বিজ্ঞাপন দিয়েছে তা-ই নয়, আমার খুব বাজে একটা ছবিও আপলোড করেছে। ওকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করছিল।’ আর এত কাণ্ড ঘটালেন যিনি, সেই সিমোনের বক্তব্য, নেহায়েত মজা করেই তিনি নাকি এসব করেছেন।

Manual5 Ad Code

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930