শিরোনামঃ-

» স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনে ২১ উপ-কমিটি গঠন

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ প্রযুক্তি ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ অক্টোবর উন্নতমানের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্টকার্ড বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

Manual3 Ad Code

এ অনুষ্ঠান নিখুঁতভাবে সম্পন্ন করতে ২১ উপ-কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ‘স্মার্টকার্ড’ বিতরণ শুরু করবে ইসি। তবে প্রথমে রাজধানী ও কুড়িগ্রামের রৌমারীতে তা বিতরণ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সার্বিক অগ্রগতি নিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যালোচন সভা করবে ইসি। সেখানে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে গঠিত কমিটির কাছে জানতে চাওয়া হবে।

বিতরণ কাজে ৭৫টি টিমে দেড় হাজার লোকবল কাজ করবে। রাজধানীর ৯৭টি ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকবে। ভোটাররা সংশ্লিষ্ট ক্যাম্পে লেমিনেটেড কার্ড জমা দিয়ে ১০ আঙুলের ছাপ ও চোখের (আইরিশ) ছাপ দিয়ে স্মার্টকার্ড নিয়ে আসবেন।

Manual5 Ad Code

ইসির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে মোটামুটি ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। প্রথম থেকে এ সেবা বিনামূল্যে দেওয়া হলেও গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ফি নেয়া শুরু করে কমিশন।

Manual2 Ad Code

ইসি ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম শুরু করে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। এদের মধ্যে প্রায় ৯ কোটি নাগরিকের হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930