শিরোনামঃ-

» ঢাকায় ছাগল কিনলে গরু ফ্রি!

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: বড় গরুর সঙ্গে ছাগল ফ্রি দেওয়ার কথা আগেই শোনা গেছে। তবে এবার ঘটেছে তার ব্যতিক্রম। ছাগলের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে গরু! শুনতে অবাক লাগলেও  রাজধানীর মেরুল বাড্ডা আফতাব নগর পশুর হাটে এমনই ‘ঈদ অফার’ দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকার জাহাঙ্গীর আরিফ বিপ্লব।

অনেকেই ভাবছেন তাহলে ছাগলের দাম নিশ্চয়ই বেশি রাখা হচ্ছে। তা কিছুটা বটে। তবে ছাগলটিও যে যেনতেন ছাগল নয়। ওজন ৭০ কেজি। আর ছাগলটি নিয়মিত চা পান করে। টম নামের ওই ছাগলটির বয়স ২ বছর ৬ মাস। জাহাঙ্গীর আরিফ এটির দাম নির্ধারণ করেছেন ১ লাখ ১১ হাজার টাকা।

Manual4 Ad Code

05ছাগলটির সামনে দেওয়া এক ব্যানারে এ সব তথ্য লিখে রেখেছেন আরিফ। ব্যানারটি দেখে কৌতূহলবশত ছাগলকে চা খাওয়াতে চান রাজধানীর বড় মগবাজার এলাকার বাসিন্দা মান্নান।

Manual8 Ad Code

পাশের দোকান থেকে এক কাপ চা কিনে নিয়ে আসেন তিনি। জাহাঙ্গীর আরিফ বিপ্লব নিজ হাতে একটি প্লেটে চা ঢেলে দিয়ে ছাগলটির সামনে ধরতেই চা খেতে শুরু করে ছাগলটি।

আর ছাগলের চা খাওয়ার দৃশ্য দেখতে ভিড় জমে যায় সেখানে। অনেকে ভিডিও করে নেন ছাগলের চা খাওয়ার দৃশ্য। কালোর মধ্যে সাদা রঙের ছাগলটির সঙ্গে গরু ফ্রি অফার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোন ক্রেতা ১ লাখ ১১ হাজার টাকা মূল্যে অফারটি গ্রহণ করেননি।

বিক্রেতার দাবি এ বছর বিক্রি না হলেও আগামীতে তিনি দিগুণ দামেই বিক্রি করতে পারবেন ছাগলটি।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31