শিরোনামঃ-

» কুরবানি উপলক্ষে কবিতা

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ সাহিত্যপাতা::
কুরবানি- মো. কামরুজ্জামান ভূইয়া
“””””””””””””””””””””””””””””
গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ব্যা,
মহিষ বলে কি হয়েছে
এত চেঁচাও ক্যা?

মনের দুঃখে গরু বলে
কি আর কবো ভাই,
কাল সকালে হতে হবে
কুরবানির জবাই।

কেঁদে কেঁদে ছাগল জানায়
আমারো কেস তাই,
আমিও ভাই পাড় পাবেনা
বাঁচার উপায় নাই।

কথা শুনে মৃদু হাসে
মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুরুর মতন।

শোন হে ভাই, শোন তবে
আসল কথা কই,
আমরা তো কেউ এ দুনিয়ায়
অমর মোটেও নই।

Manual3 Ad Code

একদিন তো যেতে হবে
দুদিন আগে পরে,
তার চেয়ে ভালো কুরবান
হওয়া মহান আল্লাহর তরে।

Manual5 Ad Code

ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক।

Manual5 Ad Code

উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে আর ভয় নাই।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০০৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031