শিরোনামঃ-

» দিরাইয়ে চন্ডিপুর এসোসিয়েশন ইউ’কে এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দার:: হাওর পাড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজের ভাগ্যের পরিবর্তনের আশায় পাড়ি জমান প্রবাসে।

Manual3 Ad Code

তাদের ঘাম জড়ানো খাটুনি দিয়ে উপার্জন করেন অর্থ।সূদুর প্রবাসে থাকলেও তাদের মন পড়ে থাকে শৈশবের স্মৃতি জড়ানো জন্মভূমিতে। তাঁরা সময়ে অসময়ে এগিয়ে আসেন আর্থমানবতা সেবায়, বিভিন্ন আচার-অনুষ্ঠানে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও অসহায়দের কষ্ট লাঘব করে তাদের মনে আনন্দের  ফাগুধারা বয়ে দিতে চান যারা তাদেরই অন্যতম হচ্ছেন চন্ডিপুর এসোসিয়েশন ইউকে’র একঝাঁক সমাজকর্মী।

যারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল আযহা’র আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন।

Manual1 Ad Code

গতকাল শুক্রবার সকাল ৯টায় হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে চন্ডিপুর এসোসিয়েশন ইউ। চন্ডিপুর মাদ্রাসা মাঠে চন্ডিপুর গ্রামের সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে ও শিক্ষক আবু হেনা’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ উদ্দিন, পৌর মেয়র মোশাররফ মিয়া, মাওলানা শায়েখ আজিজুর রহমান সর্দার, মাওলানা শায়েখ সাদিকুর রহমান, প্রভাষক বদিউজ্জামান সর্দার, প্রভাষক আতাউর রহমান, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মুকুল চৌধুরী, দিরাই প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, সেচ্ছাসেবক রায়হান চিশতি, রাসেল সর্দার, রাজু আহমেদ, জসিম মিয়া, ইমন, শাওন, শিপলু, কামাল মিয়া, হাফিজ নাহিদ, জাকারিয়া হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী ও সাধারণ সম্পাদক দোলন মিয়া জানান আমাদের গ্রামের যারা যুক্তরাজ্যে বসবাস করছেন আমরা সবাই মিলে চন্ডিপুর এসোসিয়েশন ইউকে নামে একটি সমাজসেবামূলক সংগঠন তৈরী করেছি আজ আনুষ্ঠানিকভাবে সংঘঠনের আত্মপ্রকাশ ঘটলো, আমরা ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব, আজকের এই অনুষ্ঠানে আমাদের গ্রামের গুনীজনরা উপস্থিত হয়ে আমাদের উৎসাহ উদ্দীপনাকে আরো বাড়িয়ে দিয়েছেন।

Manual7 Ad Code

আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ, তাদের পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথ চলায় প্রেরণা জোগাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930