শিরোনামঃ-

» সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দ্বিতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের সন্তানরা অনেক দূর এগিয়ে গেছে।

তথ্য প্রযুক্তির কারণে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে কেউ তা দমিয়ে রাখতে পারবে না।

Manual2 Ad Code

বিজ্ঞানকে ভয় না করে যাতে তা সহজভাবে নেয় সে লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিক হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে ছোট ছোট শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

Manual3 Ad Code

তিনি বলেন, প্রযুক্তি করতে পারে দারিদ্র্য বিমোচন। এটা বিজ্ঞানের আশীর্বাদ। তাই বিজ্ঞানকে অবহেলা না করে নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

04তিনি বুধবার বিকাল ৩টায় সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২দিন ব্যাপী দ্বিতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে ও কোহেলী রানী রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার আহমদ খান, দিবা শাখা’র সহকারী প্রধান শিক্ষক কবির খান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দা আশরাফুন্নেছা, সহকারী শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930