শিরোনামঃ-

» জৈন্তাপুরকে সতন্ত্র ওয়ার্ড ঘোষনার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নকে সদর ও কানাইঘাট উপজেলার সাথে সংযুক্ত করে পৃথক ২টি ওয়ার্ড গঠনের আপত্তি জানিয়েছেন জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

Manual5 Ad Code

উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলাকে একটি স্বতন্ত্র ওয়ার্ড ঘোষণার জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপির মাধ্যমে দাবি জানান।

Manual6 Ad Code

বুধবার (০৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদের সীমানা নির্ধারণ কর্মকর্তার কাছে এই দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, হানিফ
মোহাম্মদ, ফারুক আহমদ প্রমুখ।

তারা বলেন- “সিলেটের জৈন্তাপুর উপজেলা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ঐতিহ্যবাহী উপজেলা। ভৌগলিক ও ঐতিহাসিক দিক দিক থেকে এ উপজেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে।

Manual4 Ad Code

আমরা লক্ষ্য করেছি- আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সিলেটের সবক’টি উপজেলা একটি করে ওয়ার্ড গঠন করলেও আমাদের উপজেলাকে দ্বিখণ্ডিত করে অন্য ২টি উপজেলার সাথে সংযুক্ত করে ২টি ওয়ার্ড গঠন করা হয়েছে।

ফলে জৈন্তাপুর উপজেলা থেকে কোন জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিনিধি নির্বাচিত হতে পারবেনা। জৈন্তাপুর এলাকার ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে। আমরা সীমানা নির্ধারণের জোর আপত্তি জানাই।”

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31