শিরোনামঃ-

» রোটাবর্ষ ২০১৬-১৭ এ র‌্যাক অব সিলেট পাইওনিয়ারে সর্বপ্রথম ডিআরআর ভিজিট

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের আনুষ্ঠানিক ডিআরআর ভিজিট ৫ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় জিন্দাবাজারস্থ ব্রিকলেন্ট রেষ্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি রোটারেক্টর খয়রুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারেক্টর সাবিত সামুন। পরে উপস্থিত সকলে দাড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ করেন। রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রোটারেক্টর আব্দুর রহমান।

Manual6 Ad Code

পরবর্তীতে ক্লাব সভাপতি রোটারেক্টর খয়রুল ইসলাম ডিআরআর শাহ জুনেদ আলীকে তার কার্যক্রম শুরু করার জন্য আনুষ্ঠানিক ঘোষণা করেন।

Manual7 Ad Code

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটারেক্ট ডিস্ট্রিক ৩২৮২ এর ডিআরআর শাহ জুনেদ আলী, এডিআরআর রোটারেক্টর এস রহমান সায়েফ, এডিআরআর রোটারেক্টর হাফিজুল হক, ডিস্ট্রিক সেক্রেটারী রোটারেক্টর মিনহাজুল আবেদীন ও রোটারেক্টর মনজুর চৌধুরী।

Manual4 Ad Code

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ড্রিস্ট্রিক কো-অর্ডিনেটর রোটারেক্টর আবুল হোসাইন, ডিস্ট্রিক আরআর রোটারেক্টর আফজল হোসেন তুহিন ও রোটারেক্টর রাসেল আহমদ।

আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের এক্স রোটারেক্টর এসএম জাকারিয়া, এক্স রোটারেক্টর মাসুম মিয়া, এক্স রোটারেক্টর ফখর উদ্দিন, আইপিপি মাহমুদুল হাসান, রোটারেক্টর উবায়েদ আহমদ প্রমূখ।

উল্লেখ্য, রোটারেক্ট ডিস্ট্রিক ৩২৮২, বাংলাদেশে রোটাবর্ষ ২০১৬-১৭ এ সর্বপ্রথম ডিআরআর ভিজিট দিল রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ার।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31