শিরোনামঃ-

» দিরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে উপজেলা পরিষদ

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী, মাধ্যমিক শিক্ষা সমাপনী ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেছে উপজেলা পরিষদ।

Manual5 Ad Code

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা গণ মিলনায়তন হলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান তালুকদার।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, রতন তালুকদার।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, মাতার গাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদ্দুল ইসলাম, দিরাই দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল, ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। মেধাবী শিক্ষার্থী নিশাত তাসনিম নিলা,শতাব্দী চৌধুরী জুঁই, মাহফুজ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930