শিরোনামঃ-

» ডা. জোবাইদা রহমানকে বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদানের আহ্বান

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান প্রয়াত সাবেক নৌ-বাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়াল এ্যাডমিরাল মাহবুব আলী খানের সুযোগ্য কণ্যা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের স্ত্রীর বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানকে বিএনপির দায়িত্বশীল গুরুত্বপূর্ণে পদে দায়িত্ব প্রদানের আহবান জানিয়ে সোমবার (২৯ আগস্ট) দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা এম ইলিয়াছ মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক সামছুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও এএম শামীমের পরিচালনায় বক্তারা বলেন, সিলেটে কৃতি সন্তান সিলেটবাসীর গর্ব ডা. জোবাইদা রহমানকে বিএনপির দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হউক।

Manual1 Ad Code

দেশের বর্তমান পরিস্থিতিতে ডা. জোবাইদা রহমানের মত দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন। বিএনপিকে আরো সু-সংগঠিত করতে ডা. জোবাইদা রহমানের কর্মদক্ষতা কাজে লাগিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

দক্ষিণ সুরমাবাসী বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে উদাত্ত আহবান জানাচ্ছি বিএনপির গুরুত্বপূর্ণ পদে ডা. জোবাইদা রহমানকে দায়িত্ব প্রদানের জন্য।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিছবাহ উদ্দিন, কাওছার আহমদ নামর, মুনায়েম খান মুন্না, সেলিম আহমেদ, মুক্তার আহমদ, রাছেল আহমেদ, নজরুল ইসলাম, মঞ্জুর আহমদ, শাহ লাহিন ওলি রাজ, লিটন আহমেদ, কামরুল ইসলাম, সায়েক আহমদ, শাহাদাৎ হোসেন, সাহেল শাহ, মনির হুসেন, ছালেক আহমেদ, জাকির হোসেন, লায়েক আহমদ, রাজন, ইউছুফ, জাবেদ, এনামুল, আশিক, রুমেল, খালেদ, রনি প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031