শিরোনামঃ-

» আজ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৬ | রবিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ ২৯ আগস্ট সোমবার থেকে ঘরমুখী যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।
ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৮টায় অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেওয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, অগ্রিম টিকেট বিক্রির জন্য সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। টিকেট কালোবাজারি রোধে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ২৯ আগস্ট, ৮ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৩০ আগস্ট, ৯ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৩১ আগস্ট, ১০ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ১ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ২ সেপ্টেম্বর বিক্রি করবে।
বাংলাদেশ রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কর্মকর্তাদের তত্ত্বাবধানে অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
পবিত্র ঈদুল আজহা শেষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলস্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।
১৪ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৫ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৬ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৭ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৮ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বরের যাত্রার টিকেট ৯ সেপ্টেম্বর বিক্রি হবে।
সূত্রঃ বাসস

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31