শিরোনামঃ-

» আজ সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশেষ রিপোর্টঃ নগরীর এলিগ্যান্ট শপিং মল-এর তরুণ ব্যবসায়ী বকস্ মোবাইলের সত্ত্বাধিকারী করিম বকস মামুনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অধিকার সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় জিন্দাবাজার পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হবে।

এতে মহানগরীর সর্বস্তরের সচেতন ব্যবসায়ী সমাজকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

গত ১৬ আগষ্ট মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় সন্ত্রাসীরা নির্মমভাবে করিম বকস মামুনকে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সিলেট জেলা ও মহনগরের সর্বস্তরের ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্টিত অরাজনৈতিক কল্যাণমূলক ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে ৭ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়।

এই কর্মসূচীর অংশ হিসেবে আজকের প্রতিবাদ সভা কর্মসূচী।

এছাড়াও পরবর্তী কর্মসূচীর মধ্যে রয়েছে:

Manual8 Ad Code

  • ২৬ আগষ্ট শক্রবার নিজ উদ্যোগে সিলেট নগরীর প্রতিটি মসজিদে বাদ জুমআ দোয়া মাহফিলের আয়োজন।
  • ২৯ আগষ্ট সোমবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।স্থান: কোর্ট পয়েন্ট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার।

 

Manual3 Ad Code

সৌজন্যে: অধিকার সচেতন নাগরিক সমাজ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31