শিরোনামঃ-

» সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৬ | সোমবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর উদ্যোগে হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২০ আগস্ট শনিবার সিলেট নগরীর সুরমা টাওয়ারে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

হজ্ব বিষয়ক প্রশিক্ষণে হজ্জ যাত্রীদের উদ্দেশ্যে কুরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ মাস’আলা, মাসায়েল সম্পর্কে বক্তব্য প্রদান করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব মাওলানা মুফতি মজির উদ্দিন ক্বাশেমী (শিংপুরী।)।

Manual5 Ad Code

প্রশিক্ষণে শুভেচ্ছামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর সত্ত্বাধিকারী মো. মোতাহার হোসেন বাবুল।

Manual3 Ad Code

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর ম্যানেজার জুলহাস উদ্দিন পলাশ, হাফিজ মাওলানা মিজানুর রহমান, মতিউর রহমান, জয়নাল আবেদীন, মোশারফ হোসেন শামীম, হজ্ব যাত্রীবৃন্দ সহ প্রমুখ।

প্রশিক্ষণ শেষে মোনাজাত করেন এবারের হজ্ব কাফেলার মুয়াল্লিম মুফতি মজির উদ্দিন ক্বাশেমী (শিংপুরী)।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31