শিরোনামঃ-

» জৈন্তাপুর মডেল থানার ওসি’র সাথে অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টার ইসমাঈল হুসাইন: গত ২১ শে আগষ্ট রবিবার বিকেল ৪ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার ওসি (অফিসার ইনচার্জ) মো. সফিউল কবিরের সাথে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রেসক্লাব সভাপতি মঈনুল মুরসালীন রুহেল ও সেক্রেটারি রেজওয়ান করিম সাব্বির এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ন-সম্পাদক আল মাসুম, কোষাধক্ষ্য রাসেল মাহফুজ, প্রচার সম্পাদক শুয়াইবুর রহমান, প্রকাশনা সম্পাদক সোয়েব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সিলেট সুরমা ও সিলেট বাংলা নিউজ এর রিপোর্টার ও প্রেসক্লাবের সদস্য ইসমাইল হুসাইন, আব্দুল্লাহ আল মনসুর ও আবু নাঈম ইকবাল।

তখন তারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন জৈন্তাপুর মডেল থানার ওসি সফিউল কবিরকে।

Manual7 Ad Code

পরবর্তীতে প্রেসক্লাবের অন্তর্গত সকল সাংবাদিকদের স্ব-স্ব নিউজ পোর্টাল ও নাম্বার খচিত একটি তালিকা ওসি’র হাতে তুলে দেন।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের সহযোগীতা ও তাদের অন্যান্য দাবি দাওয়া তুলে ধরেন। দাবি দাওয়ার জবাবে ওসি সফিউল কবির বলেন, অনলাইন  নিউজ এখন সর্বোপযোগী ও খূবই জনপ্রিয়।

Manual4 Ad Code

তাছাড়া মূহুর্তের সংবাদ সমগ্র বিশ্বের মধ্যে অতি শিঘ্রই প্রচার করে থাকে এ জনপ্রিয় গণমাধ্যম।

Manual7 Ad Code

তিনি বলেন, জৈন্তাপুরে অনলাইন প্রেসক্লাব গঠন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও খুশি হয়েছি।

তিনি অনলাইন সাংবাদিকদের সর্বাত্বক সহযোগীতার কথা বলেন এবং পাশাপাশি তাকে সহযোগীতার জন্য অনলাইন সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কাজের তথ্য দেওয়ার আহবান জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031