শিরোনামঃ-

» নবাগত ইউএনও-কে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের বরণ

প্রকাশিত: ২১. আগস্ট. ২০১৬ | রবিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি: আজ ২১ শে আগষ্ট রবিবার বেলা ২টায় উপজেলা মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।

Manual2 Ad Code

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারন সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির এর নেতৃত্বে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক আল মাসুম, প্রচার সম্পাদক শুয়াইবুর রহমান, কোষাধ্যক্ষ রাসেল মাহফুজ, প্রকাশনা সম্পাদক সোয়েব উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মীর শোয়েব সদস্য আব্দুল্লাহ আল মনসুর, আবু নাঈম ইকবাল, ইসমাইল হোসেন, সাহিদ হাতিমী, জামিল আহমদ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ করে নেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সাবেক চেয়ারম্যান লায়ন এম এ হক, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম সারওয়ার বেলাল সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ বলেন- “শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সম্পূর্ণ  ডিজিটালে রুপান্তরিত হচ্ছে। প্রিন্ট মিডিয়ার চেয়ে এখন অনলাইন মিডিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে।

দেশের সংবাদ মাধ্যম এখন অনলাইনের মাধ্যমে তাৎক্ষনিকভাবে সংবাদ প্রকাশ করে।

Manual7 Ad Code

তারা মূহুর্তে দেশবাসীর কাছে খবর পৌছে দিচ্ছে। তিনি আর ও বলেন প্রিন্ট মিডিয়ার চাইতে এখন অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Manual3 Ad Code

অনলাইন সংবাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল “বদলে গেছে দিনকাল, নিউজ এখন ডিজিটাল” এই শ্লোগান নিয়ে তারা সংবাদ পরিবেশন করে যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31