শিরোনামঃ-

» ফুলবাড়িকে মডেল ইউনিয়ন গঠনের লক্ষ্যে এক যোগে ২৭ টিমের কার্যক্রম

প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৬ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ থেকে বুরহান উদ্দিন: সিলেট বিভাগের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নকে দেয়া হচ্ছে মডেল ইউনিয়নের মর্যাদা।

Manual1 Ad Code

উক্ত বিষয়কে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, টিকাদান, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে ৯টি ওয়ার্ডে সম্মন্বিত উন্নয়ন উদ্যোগ-‘১৬ এর ২৭টি টিমের এক যোগে মাঠ পর্যায়ের কার্যক্রম চলে দিনব্যাপী ।

Manual8 Ad Code

এর আগে গত ১১ মে ফুলবাড়িকে মডেল ইউনিয়ন হিসেবে নির্বাচন করা হয়। যার ধারাবাহিতায় গত ৬ আগষ্ট এ সম্মন্বিত উদ্যোগ বাস্তবায়নে উপজেলা পরিষদে বিভাগীয় কমিশনার এর উপস্থিতিতে ব্রিফিং অনুষ্ঠিত হয় এবং শনিবার একযোগে ২৭টি টিম কাজ করে মাঠ পর্যায়ে।

Manual8 Ad Code

উক্ত কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো জয়নাল আবেদিন, ইউ এন ও মো. আশরাফুল আলম খাঁন, উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ও ৩নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন।

প্রতিটি টিমে টিম লিডার হিসেবে কাজ করেন ১ জন সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তার সঙ্গে পরিবার পরিকল্পনা অফিসার, ১ জন শিক্ষক, ১ জন স্বাস্থ্য সহকারী, সরকারী দপ্তরের ১ জন অফিস সহকারী, ১ জন করে বয়স্ক স্কাউট ও গার্লস এবং প্রতিটি টিমের সাথে ছিলেন ১ জন করে সেচ্ছাসেবক।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031