- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» চিত্র পরিচালক হাবিবুল ইসলামের সাথে ওজাসের মতবিনিময়
প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজঃ বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট (ওজাস)-এর নেতৃবৃন্দ।
রাত্রির যাত্রী চলচিত্রের প্রচারণা নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভা গতকাল সিলেটের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ওজাস-এর সভাপতি আব্দুল মুহিত দিদারের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান, নিউজ চেম্বারের সম্পাদক তাওহিদুল ইসলাম, অভিনেতা মাইম সৈকত, নিউজ ওয়ার্ল্ড ডটকমের ষ্টাফ রিপোর্টার জাবেদুল ইসলাম দিদার।
রাত্রির যাত্রী চলচিত্রের পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, একটি সুস্থ ধারার চলচিত্র উপহার দেওয়ার জন্য আমরা দেশজুড়ে প্রচারণা শুরু করছি।
সুন্দর বিনোদন ও সামাজিক এ্যাকশন ধর্মী এই ছবিটির শুটিং শেষ পর্যায়ে।
তিনি জানান, বছর দুয়েক আগে শুরু হয়েছিল আনিসুর রহমান মিলন ও মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’র দৃশ্যায়ন। এবার সিনেমাটির শেষ পর্বের কাজ শুরু হতে যাচ্ছে।
২০ আগস্ট থেকে টানা সপ্তাহখানেকের দৃশ্যায়নে ‘রাত্রির যাত্রী’র ক্যামেরা ক্লোজ হবে।
এ ছবিতে মৌসুমির চরিত্রের নাম ময়না। একটি মেয়ের রাতের জার্নিকে ঘিরে এ ছবির কাহিনী এগিয়েছে।’ ‘রাত্রীর যাত্রী’তে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, রেবেকা পারভীন, মারজুক রাসেল, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান। দুটো আইটেম গানে অংশ নেন নায়লা নাঈম ও সাদিয়া আফরিন।
ছবিটি দেখার জন্য সিলেটের সকল দর্শককে আহবান জানান পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, কামরান তালুকদার, শাওন আহমদ, অজয়, সোহান মিয়া, শাহরিয়ার আজিজ রাহি, প্রসেনজিৎ রায়, তাজবির চৌধুরী, অলি,সাহেদ, জাবেদ এমরান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২০ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা